ফরিদপুর, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে রোববার গাঁজা ও ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে র্যাব-৮ এর একটি দল ফতেপুর গ্রামের খন্দকার মাসুদের বাড়ির রান্নাঘর থেকে ১১ কেজি গাঁজাসহ মো. সিদ্দিক (৩০), রায়হান মিয়া (২০) ও রাসেল খন্দকার (২১) কে গ্রেপ্তার করে। পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী শিবরামপুর গ্রামে তার বাড়ি থেকে ১৭ বোতল ফেনসিডিল ও কাগজপত্রবিহীন একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ পরিদর্শক জেল্লাল হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৮ ঘ.
bdnews24