২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় ঘূর্ণিঝড়ে পাঁচ গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত

কসবা উপজেলার বায়েক ইউনিয়নে সোমবার সকাল ১১টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে; উপড়ে পড়েছে প্রচুর গাছপালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:15 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কসবা উপজেলার বায়েক ইউনিয়নে সোমবার সকাল ১১টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে; উপড়ে পড়েছে প্রচুর গাছপালা। বাদালিয়া, বিদ্যানগর, অষ্টজণ্ডাল, মাদলা, গৌরাঙ্গলা গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মনির হোসেন। তিনি জানান, ঝড়ে শতাধিক কাঁচা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া বহু গাছপালা উপড়ে পড়ে। পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে চেয়ারম্যান জানান। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। জেলা প্রশাসক আব্দুল হাই দুপুরে দুর্গত এলাকায় রওনা হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/এমআই/১৪১৫ ঘ.