২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছা ও ঈশ্বরদীর তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

ময়মনসিংয়ের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাবনার ঈশ্বরদী থানার দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংয়ের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাবনার ঈশ্বরদী থানার দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেনকে প্রত্যাহার করে শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। পাবনা প্রতিনিধি জানান, অনিয়ম ও অসদাচরণের অভিযোগে ঈশ্বরদী থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) মাসুদ আলী ও মাসুদ পারভেজকে জেলা পুলিশ লাইনে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়ম ও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুদ রব্বানী। দুর্নীতির অভিযোগে এর আগে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেনকেও প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৮ ঘ.