২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডাকাতের লাশ উদ্ধার

কটিয়াদী উপজেলার মানিকখালিতে রেললাইনের পাশে শুক্রবার সুলতান আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার উপপরিদর্শক মঞ্জুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কিশোরগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কটিয়াদী উপজেলার মানিকখালিতে রেললাইনের পাশে শুক্রবার সুলতান আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার উপপরিদর্শক মঞ্জুর আলম। তিনি জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রেল পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তার দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, রাতে তাকে হত্যা করা হয়েছে। নিহত সুলতানের বাড়ি কটিয়াদী উপজেলার চারিয়া গ্রামে। এ ঘটনায় কিশোরগঞ্জ জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৩ ঘ.