২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীর বিবাদ থামাতে গিয়ে ফরিদপুরে একজন নিহত

সদরপুর উপজেলার নয়রশি গ্রামে প্রতিবেশীর গৃহ বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন নূরজাহান বেগম (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ফরিদপুর, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদরপুর উপজেলার নয়রশি গ্রামে প্রতিবেশীর গৃহ বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন নূরজাহান বেগম (৪৫)। প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ারেছ আলী জানান, নয়রশি গ্রামের আমির হোসেনের তার স্ত্রী এলাচি বেগমের বৃহস্পতিবার বিকেলে ঝগড়া বাধে। তা থামাতে যান প্রতিবেশী নূরজাহান। ওই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমির হোসেন নূরজাহানের পেটে লাথি মারেন। গুরুতর আহত অবস্থায় নূরজাহানকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বেসরকারি সংস্থা আশার ঋণ কর্মকর্তা ইফফাৎ আরা মৌসুমী (৩০) হত্যার ঘটনায় বুধবার রাতে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ পরিদর্শক লুৎফর রহমান জানান, নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার জন্য এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তদন্ত চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১৫৬ ঘ.