২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস পরীক্ষা কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

২৭তম বিসিএস পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফ হোসাইন চৌধুরী বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল হওয়ার পর অধ্যাপক আশরাফ হোসাইন এই সিদ্ধান্ত নিলেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২৭তম বিসিএস পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফ হোসাইন চৌধুরী বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল হওয়ার পর অধ্যাপক আশরাফ হোসাইন এই সিদ্ধান্ত নিলেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আশরাফ হোসাইন বলেন, "আমি একজন শিক্ষক। আমার মনে হয়েছে সরকারি কর্ম কমিশনের পদটি সসম্মানে ছেড়ে শিক্ষকতায় ফিরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। তাই পদত্যাগ করেছি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ হোসাইন চৌধুরী ২০০৪ সালের ৩০ মে ২৭তম বিসিএস পরীক্ষা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। ওই পদ থেকে পদত্যাগের পর বৃহস্পতিবারই তিনি বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসইউ/জেকে/১৫৪৫ ঘ.