নরসিংদী, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর থানা এলাকার ভেলানগরের যুবরাজ ভিলায় ছয় খুনের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে র্যাব-- ২ এর সদস্যরা নরসিংদীর রায়পুরা থেকে তিনজন, ভৈরব থেকে একজন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করে।
র্যাব-- ২ এর এএসপি বাবুল আখতার জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা এখনই সম্ভব নয়। তবে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাড়িধোয়া নদী থেকে ওই বাড়ির জানালার গ্রিল কার্টার উদ্ধার করা হয়েছে।
গত ২২ মে যুবরাজ ভিলায় একই পরিবারের ছয়টি গলিত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। কুয়েত প্রবাসী মুসা মিয়ার ওই বাড়িতে লাশগুলো পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৪৫১ ঘ.
bdnews24