চাঁদপুর, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে বুধবার শাহরাস্তি পৌরসভার মহিলা পৌর কমিশনার রাবেয়া বেগমকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক আবু জাহের জানান, মঙ্গলবার থানায় জনৈক সগীর আহম্মদের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২৩১৬ ঘ.
bdnews24