২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সোয়েটার কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

মজুরি কম দেওয়ার অভিযোগে গাজীপুর সদরের বাড্ডা এলাকার এসএমএইচ নিউ জোন অ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার অধিকাংশ শ্রমিক মঙ্গলবার ও বুধবার কর্মবিরতি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 05:09 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মজুরি কম দেওয়ার অভিযোগে গাজীপুর সদরের বাড্ডা এলাকার এসএমএইচ নিউ জোন অ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার অধিকাংশ শ্রমিক মঙ্গলবার ও বুধবার কর্মবিরতি পালন করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, আগে প্রতিষ্ঠানে উৎপাদনের ক্ষেত্রে সোয়েটার প্রতি ২০ থেকে ২২ টাকা মজুরি দেওয়া হতো। কিন্তু সোমবার মে মাসের বেতন তুলতে গিয়ে তারা দেখেন ১৬ টাকা হারে মজুরি দেওয়া হয়েছে। কারখানার পরিচালক সাইফ উদ্দিন আহমদ মজুরি কম দেওয়ার কথা স্বীকার করে বলেন, সোয়েটারের ডিজাইনের ওপর দর ওঠানামা করে। আমরাও সে হারে শ্রমিকদের মঞ্জুরি দেই। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নেই। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এলেও তারা কাজে যোগ না দিয়ে বাইরে অবস্থান নেয়। বুধবারও একই কর্মসূচি পালন করেন তারা। এদিন মালিক পক্ষের দুই একজন সমযোতার চেষ্টা চালালেও তা সফল হয়নি। এদিন পুলিশ কারাখানায় অবস্থান নেয়। জয়দেবপুর থানার উপ পরিদর্শক ফিরোজ তালুকদার শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে বলেন, সময়মত হস্তক্ষেপ করায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০৫ ঘ.