২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কিশোর খুন

রাজধানীর বনানী এলাকায় মঞ্জুরুল ইসলাম জনি নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে খুন করা হয়েছে। জনি আইডিয়াল স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বনানী এলাকায় মঞ্জুরুল ইসলাম জনি নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে খুন করা হয়েছে। জনি আইডিয়াল স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। জিআরপি থানা পুলিশ মঙ্গলবার রাতে বনানী রেলক্রসিং সংলগ্ন কাবাব হাউসের পাশে থেকে জনির লাশ উদ্ধার করে। তার বাবা মোশাররফ হোসেন জানান, জনি সোমবার বাসা থেকে বেরিয়ে বনশ্রী এলাকায় বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। রাতে তার বাসায় ফিরতে দেরি দেখে মোশাররফ হোসেন মোবাইল ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করেন। জনি জানায়, সে আসছে। কিন্তু তারপরও সে বাসায় না ফিরলে আবারো মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। জনির বাবা জানান, মঙ্গলবার প্রকাশিত এসএসসির ফলাফলে জনি জিপিএ ৫ পায়। মঙ্গলবার রাতে জিআরপি থানা পুলিশ জনির মৃতদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে জনির বাবাকে বিষয়টি জানানো হয়। পরে মোশাররফ হোসেন থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। জিআরপি থানার কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে বলেন, "জনির শরীরে মারপিট এবং মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বন্ধুরাই জনিকে হত্যা করেছে। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।" মোশাররফ হোসেন পুরানা পল্টনের ৪১/এ পল্টন হাউজিংয়ে থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে জনি সবার ছোট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/জেকে/এমএইচবি/২২০০ ঘ.