২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ও গাইবান্ধায় এনজিও কর্মীসহ তিন নারী খুন

ফরিদপুর ও গাইবান্ধা থেকে বুধবার দুই গৃহবধূ এবং এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফরিদপুর ও গাইবান্ধা থেকে বুধবার দুই গৃহবধূ এবং এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রাম থেকে বুধবার রাবেয়া বেগম মুক্তা (২২) এবং নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নে তাসলিমা আক্তার মৌসুমী (৩০) নামের এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। দ'ুমাস আগে চর ডুবাইল গ্রামের হেমায়েত হোসেন হিরুর সঙ্গে রাবেয়া বেগম মুক্তার বিয়ে হয়। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। শ্বশুর বাড়ির একটি ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বেসরকারি সংস্থা আশা'র চাঁদের হাট শাখার ঋণ কর্মকর্তা মৌসুমী মঙ্গলবার দুপুর সাড়ে বারটার পর থেকেই নিখোঁজ ছিলেন বলে জানান শাখার ওই ব্যবস্থাপক শহীদুল আলম। বুধবার সকালে গোপালকর্দী ও আশফর্দী গ্রামের মধ্যবর্তী অঞ্চল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান নগরকান্দা থানার উপ--পরিদর্শক (এসআই) কেরামত আলী। লাশটি ময়না তদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরদারিয়া গ্রামে মঙ্গলবার রাতে জোসনা বেগম (৪২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী আবু তাহের তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এতে তার মৃত্যু হলে লাশ গুম করার জন্য বাড়ি সংলগ্ন পুকুরে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে তাহের পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সাদুল্যাপুর থানায় হত্যা মামলা হয়েছে। এ ব্যাপারে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএআর/এমআই/২১৫০ ঘ.