খুলনা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- খুলনা বেবী টেক্সি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুব সংহতির নেতা আনোয়ার হোসেন সোনা মিয়াকে(৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার বিকালে নগরীর খানজাহান আলী রোডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, মেজর মিজানুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল বিকাল পৌনে ৪টার দিকে আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালায়। ওই সময় তার কক্ষ তল্লাশি করে একটি রিভলবার পাওয়া যায়। তাকে যৌথবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আনোয়ার হোসেন সোনার বিরুদ্ধে চাঁদাবাজি, জুয়ার আখড়া চালানোসহ বহু অভিযোগ রয়েছে বলে মেজর মিজানুর রহমান জানান।
অভিযানের সময় সোনা মিয়ার বাসার কাছে তার ভাই মনা মিয়ার জুয়ার আখড়া থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনা মিয়ার বিরুদ্ধে ডাকবাংলা বেবি ট্যাক্সি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মাধ্যমে মাত্র ১০ বছরে ট্যাক্সিচালক থেকে তিনি কোটিপতি বনে যান বলেও জনশ্র"তি রয়েছে।
এদিকে বটিয়াঘাটা উপজেলায় আসলাম হাওলাদার নামে এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান, আসলাম নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে থানায় ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৪ ঘ.
bdnews24