২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চিতলমারী উপজেলার চর বানিয়ারী ইউনিয়নের গরীবপুর গ্রামে হনুমন্ত গাইন (৫৫) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

বাগেরহাট, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চিতলমারী উপজেলার চর বানিয়ারী ইউনিয়নের গরীবপুর গ্রামে হনুমন্ত গাইন (৫৫) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় নিহতের ভাই জগদীশ চন্দ্র গাইন বাদী হয়ে নয় জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবর হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জয়দেব মণ্ডল, শংকর মণ্ডল, চুট্টুল গাইনসহ অন্যান্যরা হনুমন্ত গাইনকে তার চিংড়ি ঘেরের পাশে পিটিয়ে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, বুধবার লাশের ময়না তদন্ত হয়েছে। বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৩ ঘ.