২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৬ জন আটক

নগরীর বাগবাড়ি ও মদিনা মার্কেট এলাকায় সংঘবদ্ধ ছয়জনের একটি ছিনতাইকারী দলকে র‌্যাব--৯ এর সদস্যরা আটক করেছে। মঙ্গলবার রাত ১০টায় এদের আটক করে বুধবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর বাগবাড়ি ও মদিনা মার্কেট এলাকায় সংঘবদ্ধ ছয়জনের একটি ছিনতাইকারী দলকে র‌্যাব--৯ এর সদস্যরা আটক করেছে। মঙ্গলবার রাত ১০টায় এদের আটক করে বুধবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। র‌্যাব--৯ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টায় র‌্যাবের একটি নিয়মিত টহল দল সিলেট নগরীর বাগবাড়ি ও মদিনা মার্কেট এলাকায় ছয়জনের ছিনতাইকারী দলটি আটক করে। এরা হচ্ছে, একলু মিয়া (১৮), শুকুর আহমদ সুমন (১৯), রুহুল আমিন ওরফে জামান (১৮), লিয়াকত (২৮), আবদুস সামাদ (১৮), মোস্তাক ইমন (৩০)। র‌্যাব--৯ এর কর্মকর্তা সার্জেন্ট এম এ বাছেদ জানান, আটককৃতরা বাগবাড়ি ও মদিনা মার্কেট এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো। জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে একথা স্বীকার করেছে। বিকেলে তাদের কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৮১২ ঘ.