২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁপাইনবাবগঞ্জ--৩ (সদর) আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদের স্ত্রী ও সদর উপজেলা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট সৈয়দ আসিফা আশরাফী পাপিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জ--৩ (সদর) আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদের স্ত্রী ও সদর উপজেলা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট সৈয়দ আসিফা আশরাফী পাপিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলার অপর আসামী বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিনের জামিনের আবেদন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ এবছর ২২ এপ্রিল সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও আল আমিনের বিরুদ্ধে সদর থানায় পাঁচ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী দুইজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার আসামী আল আমিন আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট মির্জা আলী আশরাফ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামী উপজেলা বিএনপির সভানেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার পক্ষে তার আইনজীবী সময় প্রার্থনা করেন। আদালত তা না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৬১৭ ঘ.