২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারবাদী নামে মাহির নতুন উদ্যোগ

সংস্কারবাদী নামে একটি নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন মাহি বি চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় হোটেল সামার প্যালেসে এক সংবাদ সম্মেলনে মাহি নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে বলেন," রাজনীতিতে আমুল পরিবর্তন ও মেধা ভিত্তিক রাজনীতির সম্পর্কে জাগরণ সৃষ্টি করার জন্যই তার এই উদ্যোগ।" তিনি বলেন, "এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি যে কোনো রাজনৈতিক দলের কাঠামোর বাইরে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 09:16 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সংস্কারবাদী নামে একটি নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন মাহি বি চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় হোটেল সামার প্যালেসে এক সংবাদ সম্মেলনে মাহি নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে বলেন," রাজনীতিতে আমুল পরিবর্তন ও মেধা ভিত্তিক রাজনীতির সম্পর্কে জাগরণ সৃষ্টি করার জন্যই তার এই উদ্যোগ।" তিনি বলেন, "এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি যে কোনো রাজনৈতিক দলের কাঠামোর বাইরে।" মাহী সংস্কারবাদীর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এই উদ্যোগের সঙ্গে প্রায় শতাধিক ব্যক্তি রয়েছেন বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতির ছেলে ও সাবেক সাংসদ। এদের মধ্যে থেকে চারজন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। এরা হলেন আইনজীবী তানজিদা মিনা, ডা. সাননুন তাহা, বুটিক ব্যবসায়ী মূসা মোহাম্মদ হামিনুর রহমান হেনরী ও গার্মেন্টস ব্যবসায়ী মাহবুব আলী। মাহীসহ এই পাচঁজনই সংস্কারবাদীর স্টিয়ারিং কমিটি হিসাবে কাজ করবেন। সংস্কারবাদীর প্রধান সমন্বয়কের দাযিত্ব পারন করলেও মাহী এখনো এলডিপির একজন সাধারণ সদস্য রয়েছেন। বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মাহি চৌধুরী বলেন, "বর্তমান সরকারকে অসহযোগিতা করার কোন কারণ আছে বলে আমি মনে করিনা। এই সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব