ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ খালিদ- বিন- ওয়ালিদ এর কমিশনিং অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বুধবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল কাজী কবিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামে বানৌজা খালিদ বিন ওয়ালিদ এর কমিশনিং অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এর নতুন তারিখ পরে জানানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১৪২৫ ঘ.
bdnews24