রাজশাহী, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শিক্ষা বোর্ডে ১২টি স্কুলে কেউ উত্তীর্ণ হয়নি।
স্কুলগুলো হলো রাজশাহীর গোদাগাড়ীর পাকরি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চান্দিপুর বালিকা বিদ্যালয়, শিবগঞ্জ সৈয়দা শরিফ টেকনিক্যাল হোম ইকোনমিক্স স্কুল ও কলেজ, নাটোরের সিংড়া আলহাজ্জ্ব এ রহিম বালিকা বিদ্যালয়, পাবনার ভাঙুরা দিলপাসের ইউনিয়ন বালিকা বিদ্যালয়, গাইবান্ধার পলাশবাড়ির রওশনবাগ বালিকা বিদ্যালয়, সুন্দরগঞ্জ উপজেলার দুবনি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রামের উলিপুর হাতিয়া বালিকা বিদ্যালয়, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ নাকাতি হাট বালিকা বিদ্যালয়, বালিয়াডাঙ্গীর বনগাঁও বালিকা বিদ্যালয়, হরিপুর রামপুর ভাতুরিয়া বালিকা বিদ্যালয় এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া মইনুল হক বালিকা বিদ্যালয়।
এসব স্কুলের কোনোটিতেই পরীক্ষার্থীর সংখ্যা ১০ জনের বেশি ছিল না।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোয়াজ্জেম হোসেন জানান, গত বছর শূন্য পাশের স্কুলগুলোকে নোটিশ দেওয়া হয়েছিলো। তাদেরকে নিয়ে বসাও হয়েছিলো। কিন্তু তাতেও কাজ না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় থেকে সেগুলোর বরাদ্দ স্থগিত করা হয়। এ বছরও সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24