ব্রাহ্মণবাড়িয়া, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়া মিশন হাসপাতালের হিসাবরক্ষক জন দেবাশীষ কর্মকার (৪২) সোমবার রাতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী আখাউড়া রেল জংশনের হকার আবু বকর জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টার দিকে আস্তে আস্তে আখাউড়া রেল জংশন অতিক্রম করার সময় জন দেবাশীষ ট্রেন থেকে নামতে যান। কিন্তু পা ফসকে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৫৫৬ ঘ.
bdnews24