২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী খুন

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও ঠিকাদার বাবুল চৌধুরীকে (৪৫) খুন করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় টিএ রোডে অবস্থিত আশিক প্লাজার একটি দোকান থেকে ফাঁসিতে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 09:13 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও ঠিকাদার বাবুল চৌধুরীকে (৪৫) খুন করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় টিএ রোডে অবস্থিত আশিক প্লাজার একটি দোকান থেকে ফাঁসিতে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, আশিক প্লাজার দুই তলায় নিউ সৌরভ ফ্যাশন নামের একটি দোকানের দুই অংশীদার রোববার দরজা খুলে বাবুল চৌধুরীকে ফাঁসিতে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।" নিহতের ছোট ভাই কামাল চৌধুরী জানান, "বাবুল ভাইয়ের অনেক শত্র" আছে, শত্র"রাই তাকে হত্যা করেছে।" তিনি আরও বলেন, শনিবার রাত ১২ টার দিকে বাবুল তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান, ব্যবসার হিসাব--নিকাশ করা হচ্ছে, তাই ফিরতে রাত হবে। কিন্তু তিনি আর ফেরেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এফডাব্লিউসি/এসডি/১৫০৫ ঘ.