ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানির অভিযোগে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত।
রোববার অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে মওদুদের আইনজীবীরা মামলার কাগজপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ায় কথা জানিয়ে আরও সময়ের আবেদন জানান। এ সময় মহানগর সিনিয়র বিশেষ ট্রাইবুরাল আলতের বিচারক বিচারক মো. আজিজুল হক ১৭ জুন নতুন তারিখ ধার্য করেন।
এর আগে বেলা সোয়া ১২টার দিকে কারাগার থেকে মওদুদ আহমদকে আদালতে হাজির করা হয়।
গত ১৩ এপ্রিল সাবেক জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে যৌথবাহিনী গুলশানের বাড়ি থেকে আটক করে। শুল্ক ফাঁকি দিয়ে ১৬ বোতল বিদেশি মদ এবং ৩২ ক্যান বিয়ার আমদানি করে নিজের কাছে রাখার দায়ে এর পরদিন গুলশান থানায় বিশেষ ক্ষমতা মওদুদেরে বিরুদ্ধে মামলা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসএনডি/১৪২৯ ঘ.
bdnews24