২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে খুনের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

সদর উপজেরার ঝিলিম ইউনিয়নের মাস্টার পাড়ায় নিজ সন্তানের হাসুয়ার কোপে নিহত হয়েছেন মা আসিনুর বেওয়া (৫৫)। এ ঘটনায় ছেলে রমজান আলী ভুটুকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেরার ঝিলিম ইউনিয়নের মাস্টার পাড়ায় নিজ সন্তানের হাসুয়ার কোপে নিহত হয়েছেন মা আসিনুর বেওয়া (৫৫)। এ ঘটনায় ছেলে রমজান আলী ভুটুকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের অপর ছেলে তসিকুল জানান, সকাল ১০টার দিকে বাড়ির রান্না ঘর ও নর্দমা নিয়ে মা ও ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ছেলে রমজান আলী ভূটু ক্ষুদ্ধ হয়ে মা আসিনুর বেওয়াকে হাসুয়া দিয়ে কোপ দেয়। গুরুতর আহত আসিনুরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকালে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রমজানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩২ ঘ.