২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে ২ জন আহত

রাজধানীর কাফরুলে আফতাবউদ্দিন (৫৪) নামের এক ব্যবসায়ী ও পল্লবীতে পোশাক কারখানার নিরাপত্তাকর্মী শঙ্কর রায় (৪৫) শনিবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কাফরুলে আফতাবউদ্দিন (৫৪) নামের এক ব্যবসায়ী ও পল্লবীতে পোশাক কারখানার নিরাপত্তাকর্মী শঙ্কর রায় (৪৫) শনিবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাফরুল থানার উপ--পরিদর্শক আব্দুল হাকিম জানান, দক্ষিণ কাফরুলের রড-সিমেন্ট দোকান কিপারি এন্টারপ্রাইজের মালিক আফতাবউদ্দিন শনিবার সকালে উত্তর কাফরুলে নিজের নির্মাণাধীন বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। এ সময় মটরসাইকেল আরোহী দুই যুবক এসে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আফতাবউদ্দিনকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তার পেটে ও পায়ে দুুটি গুলি লাগে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো মামলা হয়নি। অন্যদিকে সকাল সাড়ে সাতটার দিকে পল্লবী সাত নম্বর সেক্টরে পোশাক কারখানা