সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় মুফতি হান্নানসহ চার জনকে অভিযুক্ত করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট এক নম্বর আমলি আদালতে দুই মামলায় পৃথক অভিযোগপত্র দাখিল করেন মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান।
অপর অভিযুক্তরা হলেন, হরকাতুল জিহাদ কর্মী মফিজুর রহমান অভি, শরিফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। মফিজুর রহমান অভি মুফতি হান্নানের ছোট ভাই। এরা সবাই কারাগারে রয়েছেন।
অভিযুক্ত চার জন ছাড়াও আবু জাঙ্গালের (মুফতি মাইন) ঠিকানা না পাওয়ায় এবং আহসান উল
bdnews24