২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস তল্লাশি, পাঁচজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে নিরাপত্তা চৌকি বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 06:51 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

নারায়ণগঞ্জ, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে নিরাপত্তা চৌকি বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। পুলিশ জানায়, কয়েকটি বাসের যাত্রী থেকে পাঁচ লাখ টাকা সমমানের বৈদেশিক মূদ্রা ও ২২ লাখ টাকার ১৩১ ভরি স্বর্ণালংকার এবং ফেনসিডিল ও গাঁজা আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। গ্রেপ্তারকৃৃতরা হল জিতু মিয়া, উত্তম কুমার দাশ, রুবেল, বিল্লাল ও গুলজার। চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসের যাত্রী চট্টগ্রামের অঙ্গনা জুয়েলার্সের কর্মচারী উত্তম কুমার দাস ও তার সঙ্গী রুবেলের কাছ থেকে ১শ ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রী জিতু মিয়ার কাছে পাঁচ লাখ টাকা মূল্যের আমেরিকান ডলার, পাউন্ড, ইউরো ও সৌদি রিয়েল পাওয়া গেছে। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে জিতু মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তল্লাশিকালে ফেনসিডিল ও গাঁজাসহ আটক বিল্লাল ও গুলজারের বিরুদ্ধেও পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা করেছে। উত্তম কুমার দাস সাংবাদিকদের জানান, তার কাছে পাওয়া সব স্বর্ণ বৈধ। এসব স্বর্ণ তিনি ঢাকার তাঁতীবাজারে স্বর্ণালংকার বানাতে জনৈক সৌরভের কাছে পেঁৗঁছে দিতে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানউদ্দিন চৌধুরী জানান, সিলেট থেকে ঢাকাগামী জিতু মিয়ার কাছে ৫ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার, পাউন্ড, ইউরো ও সৌদি রিয়েল পাওয়া গেছে। জিতু মিয়া আন্তর্জাতিক হুডি পাচারকারী চক্রের সদস্য। তিনি আরও জানান, উত্তম ও রুবেলের স্বর্ণের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/০০৩৭ ঘ.