২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

পটিয়া থানা পুলিশ শুক্রবার সকালে হত্যা মামলার দুই আসামীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। উপজেলার হাইদগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পটিয়া থানা পুলিশ শুক্রবার সকালে হত্যা মামলার দুই আসামীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। উপজেলার হাইদগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ইলিয়াস বাহিনীর প্রধান মো. ইলিয়াস (২৮) এবং তার সহযোগী হাবিবুর রহমান (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক এবং চারটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইলিয়াস ও তার ভাই ইউসুফ মিলে পটিয়ার গুচ্ছগ্রাম পাহাড়ী এলাকাসহ পুরো হাইদগাঁও এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। তাদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসডি/১৮৪৭ ঘ.