২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুরে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 10:04 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

কুমিল্লা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুরে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ছয়টার দিকে চৌদ্দগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক ও চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও লরীর চালক ঘটনাস্থলেই মারা যান। বাসের অপর এক যাত্রী চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত বাসচালকের নাম রূপচান আলী(৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার মালশাপাড়া গ্রামে। আর লরিচালক আবু তাহেরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর চিকনদা গ্রামে। দুর্ঘটনার পর ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসডি/এমআই/১৭৫৮ ঘ.