২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার পরিস্থিতির ওপর নজর রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার পরিস্থিতির ওপর নজরদারির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শুক্রবার জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশনে এ নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আমিনুল ইসলাম ও মস্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার এ অধিবেশনে বক্তব্য রাখেন।সভা শেষে আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, "বাজারে পণ্য সরবরাহে যেন কোনও ব্যাঘাত না হয় এবং চাঁদাবাজি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে দৃষ্টি রাখতে বলা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন অভিযান বেগবান করার নির্দেশ দেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার পরিস্থিতির ওপর নজরদারির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শুক্রবার জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশনে এ নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আমিনুল ইসলাম ও মস্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার এ অধিবেশনে বক্তব্য রাখেন। সভা শেষে আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, "বাজারে পণ্য সরবরাহে যেন কোনও ব্যাঘাত না হয় এবং চাঁদাবাজি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে দৃষ্টি রাখতে বলা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন অভিযান বেগবান করার নির্দেশ দেওয়া হয়েছে।" বিচার বিভাগ আলাদা করা নিয়ে জেলা প্রশাসকদের মতামত সম্পর্কে তিনি বলেন, "একটি বিষয় শেষ না হওয়া পর্যন্ত ভীতি থাকে। এ নিয়ে কোনও ধরনের সমস্যা হলে তখন তা দেখা যাবে।" সরকারের সামগ্রিক কর্মকাণ্ড জনমুখী ও গতিশীল করতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, "তাদের (জেলা প্রশাসক) নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। " হাটবাজার উচ্ছেদ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, যেখানে খাস জমি আছে সেখানে উচ্ছেদ হওয়াদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে বেরিয়ে গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান জানান, দ্রব্যমূল্য সহনীয় রাখা নিয়ে আলোচনা হয়েছে। বিচার বিভাগ আলাদা করার বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে এক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন বুধবার শুরু হয়। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের বিষয় নিয়ে মোট ১৪টি অধিবেশনে আলোচনা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এমএইচবি/১৫৪৩ ঘ.