২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ থানার বসুুরহাট--দাগনভুঁইয়া সড়কের মহাজনের দীঘি এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফিরোজ আলম (২১) দাগনভূইয়া উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলমের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

নোয়াখালী, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কোম্পানীগঞ্জ থানার বসুুরহাট--দাগনভুঁইয়া সড়কের মহাজনের দীঘি এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফিরোজ আলম (২১) দাগনভূইয়া উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলমের ছেলে। কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে স্থানীয় লোকজন খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রমজান হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ফিরোজকে একটি অত্যাধুনিক এলজি ও তাজা কার্তুজসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৪৫৫ ঘ.