টাঙ্গাইল, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ঢালান শিবপুর গ্রামে ধলেশ্বরী নদীর তীরে বৃহস্পতিবার রাতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) এক আঞ্চলিক নেতাকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
নিহতের নাম সোনা মিয়া (৩২); তিনি হুগড়া ইউনিয়নের কাশীনগর গ্রামের লাল মিয়ার ছেলে।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মোশারফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোনা মিয়ার বিরুদ্ধে আটটি হত্যা মামলা, পুলিশের উপর হামলার অভিযোগে চারটি মামলা এবং ডাকাতির অভিযোগে একটি মামলা রয়েছে। এছাড়া সোনা মিয়া বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালামত উল্লাহ মজনু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী।
রাত আটটার দিকে পুলিশ সোনা মিয়ার লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় টাঙ্গাইল থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৩ ঘ.
bdnews24