২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ডের মেয়াদ বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ

বাজেটে বস্ত্র শিল্পের বন্ডের মেয়াদ ১৫ মাস থেকে বাড়িয়ে দুই বছর করার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজেটে বস্ত্র শিল্পের বন্ডের মেয়াদ ১৫ মাস থেকে বাড়িয়ে দুই বছর করার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ এর সভাপতি আনোয়ার--উল আলম চৌধুরী পারভেজ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনেক দিন ধরেই বন্ডের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলাম।" অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় তৈরি পোশাক খাতকে রপ্তানিতে উৎসাহিত করতে বন্ডের মেয়াদ ১৫ মাস থেকে দুই বছর বাড়ানোর প্রস্তাব করেন। অবশ্য বিজিএমইএ সভাপতি বলেন, বস্ত্রখাতের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের ফলে এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। বাজেটে বস্ত্রখাত সংশ্লিষ্ট যন্ত্রপাতির আমদানি শুল্ক ৫ থেকে ১০শতাংশ ধার্য করার প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/জেকে/২২৫৫ ঘ.