বরিশাল, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উজিরপুরে ঢাকা--বরিশাল মহাসড়কে গত ১০ মার্চ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাড়িটির মালিকের সন্ধান মিলেছে।
বিআরটিএ এর নথিপত্রের উদ্ধৃতি দিয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, ওই গাড়িটি সাবেক সাংসদ ও খালেদা জিয়ার সচিব মোসাদ্দেক আলী ফালুর।
তিনি জানান, গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর সরবরাহের পর বিআরটিএর রেজিস্ট্রেশন শাখা মঙ্গলবার এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আবুল কালাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৮ ঘ.
bdnews24