ঝিনাইদহ, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বুধবার মহেশপুর উপজেলার পোড়াদহ গ্রামে ভাইয়ের পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন ইন্তাজ আলী। ওই সংঘর্ষে উভয় পক্ষের আরও সাতজন আহত হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শহীদ জানান, বাড়ির সীমানা নিয়ে দুই ভাই ইন্তাজ আলী ও শাহাজাহান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক বাড়ির মাটি আরেক ভাইয়ের বাড়ির সীমানায় ফেলা নিয়ে বুধবার সকালে দুই বাড়ির লোকদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত ইন্তাজ আলীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া আহত শাহজাহান আলী ও ইরাদ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নেন।
চিকিৎসাধীন শাহজাহান আলী ও ইরাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আব্দুস শহীদ জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৮ ঘ.
bdnews24