ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এবার ৫০ টাকার পলিমার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে দেশে ১০ টাকার পলিমার নোট ছাড়া হয়েছিল।
মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের মহা--ব্যবস্থাপক(জিএম) চৌধুরী মুহিদুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫০ টাকার পলিমার নোট প্রচলনের একটি ফাইল নিয়ে কাজ চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে আগামী কয়েক মাসের মধ্যে তা বাজারে ছাড়া হতে পারে।"
তিনি জানান, খসড়া প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য ব্যাংকের নির্বাহী পরিচালক, ডেপুটি গভর্নর এবং সবশেষে গভর্নরের কাছে পাঠানো হবে।
কেন্দ্রীয় ব্যাংক ২০০০ সালে ১৭ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৪ কোটি ৮৭ লাখ ৮০ হাজারটি ১০ টাকা মূল্যমানের পলিমার নোট ইস্যু করে। তখন প্রতিটি নোটে খরচ পড়েছিল তিন টাকা ৭০ পয়সা।
কিন্তু পলিমার নোটের ওই অভিজ্ঞতা সুখকর হয়নি। অধিকাংশ নোটই ছাপা উঠে গিয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে; আর অনেক নোট ছিড়ে নষ্ট হয়ে যায়।
তারপরও পলিমার নোট নিয়ে আশাবাদী মুহিদুল ইসলাম। তিনি বলেন, "যদিও পলিমার নোট প্রচলনের আগের অভিজ্ঞতা সুখকর নয়, তবে নতুন নোট কাগজের নোটের চেয়ে চারগুণ বেশি টেকসই হবে বলে আশা করছি। কারণ ইতিমধ্যে পলিমারের মান উন্নত হয়েছে।"
তিনি জানান, অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান নোটের কিছু নমুনা পাঠিয়েছে, যার মান বেশ ভালো। এগুলো ১০ টাকার নোটের মতো সহজে নষ্ট হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক মুদ্রা ব্যস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের মানুষ বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠী টাকা ব্যবহারে খুব একটা যত
bdnews24