চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে সোমবার রাতে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিডিআর।
আটক হওয়া ব্যক্তির নাম নারায়ন কুণ্ডু (৩৪)। তার বাড়ি ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার থানায়।
বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের উপ--অধিনায়ক মেজর শামীম রেজা জানান, বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার সময় সোনামসজিদ বিওপির বিডিআর জওয়ানরা নারায়নকুণ্ডুকে আটক করে। তাকে রাতে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২১৯ ঘ.
bdnews24