২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ উপসচিবসহ ১০ কর্মকর্তা বদলি

প্রশাসনের আটজন উপসচিবসহ ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 02:52 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনের আটজন উপসচিবসহ ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ জারি করে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আবু মুহাম্মদ ইউসুফকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব, ওএসডি উপসচিব একেএম আবদুল্লাহকে চট্টগ্রাম জীবন বীমা করপোরেশনের মহাপরিচালক এবং ওএসডি উপসচিব হাজেরা খাতুনকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যুগ্ম--পরিচালক করা হয়েছে। এদিকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইলিয়াসকে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যুগ্ম--পরিচালক প্রশান্ত কুমার রায়কে একই কার্যালয়ের পরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপপরিচালক আমজাদ হোসেন খানকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল উদ্দিনকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প ১ এর উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কাজী ফয়জুর রহমানকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সচিব এবং নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানীকে বিয়াম ফাউন্ডেশনের সহকারী প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর কম/এমকে/জেকে/এমএইচবি/২০৩৪ ঘ.