২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে: মতিন

২০০৮ সালের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে সরকার। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সোমবার এ সংক্রান্ত এক সভা শেষে বলেন, মাওয়া--জাজিরা পয়েন্টে প্রায় আট হাজার ৫৮৭ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হবে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো--অপারেশন (জেবিআইসি) এতে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। আগামী ২০০৯ সালে এর কাজ শুরু করার কথা থাকলেও বর্তমান সরকার আগামী ২০০৮ সালের মধ্যেই এর কাজ শুরু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 12:50 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- ২০০৮ সালের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে সরকার। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সোমবার এ সংক্রান্ত এক সভা শেষে বলেন, মাওয়া--জাজিরা পয়েন্টে প্রায় আট হাজার ৫৮৭ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হবে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো--অপারেশন (জেবিআইসি) এতে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। আগামী ২০০৯ সালে এর কাজ শুরু করার কথা থাকলেও বর্তমান সরকার আগামী ২০০৮ সালের মধ্যেই এর কাজ শুরু করবে। সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত প্রস্তাবনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে পদ্মা সেতু বাস্তবায়নে সরকারের পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা মতিন জানান, পদ্মা সেতু প্রকল্পটি ইতোমধ্যে পরিকল্পনা কমিশন অনুমোদন করেছে। বর্তমানে এর ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অচিরেই এশীয় উন্নয়ন ব্যাংক প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগ দেবে। ডিপিপি অনুমোদন হলে প্রকল্পের নকশা প্রণয়নের কাজ শুরু হবে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/এসডি/১৮১৭ ঘ.