২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তি

জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়াচেন শহরে সোমবার এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার শ্রমমন্ত্রী লি সাং সু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়াচেন শহরে সোমবার এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার শ্রমমন্ত্রী লি সাং সু। পরে উপদেষ্টা ড. ইফতেখার চৌধুরী সাংবাদিকদের বলেন, "কোরিয়ার চাহিদামতো শ্রমিকদের দক্ষতা বাড়ানো ও কোরিয়ার ভাষা শিক্ষা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১৭২৬ ঘ.