২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকসহ ছয়জনকে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জয়পুরহাট, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকসহ ছয়জনকে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। জয়পুরহাটের র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, তোজাম্মেল হক ১৯৮৬ সালে চাঞ্চল্যকর শেখ সাদী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতোগুলো বছর তিনি জামিনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাতে মাতাল অবস্থায় তাকে এবং পাঁচ সহযোগীকে সদরের বিষ্ণুপুর হাই স্কুল মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন সদরের ভানাই কুশলিয়া গ্রামের হবিবর রহমান (৫০), আমজাদ হোসেন (৫০), নিত্তিপাড়া গ্রামের আলম সরদার (৪৫), আনোয়ার হোসেন (৪২), বিষ্ণুপুর গ্রামের মোস্তাফিজার রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৪০৮ ঘ.