২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে জয়পুরহাটে গ্রেপ্তার ২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্যদের মধ্যে সমন্বয়কারী সন্দেহে র‌্যাব সদস্যরা রোববার গভীর রাতে জেলা সদরের পলিকাদোয়া মহিলা মাদ্রাসা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 06:25 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জয়পুরহাট, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্যদের মধ্যে সমন্বয়কারী সন্দেহে র‌্যাব সদস্যরা রোববার গভীর রাতে জেলা সদরের পলিকাদোয়া মহিলা মাদ্রাসা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন সদরের পলিকাদোয়া গ্রামের নাসির উদ্দীন ওরফে জাফর ইকবাল ও একই গ্রামের আ. মুমিন। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, গ্রেপ্তারকৃতরা জেএমবির তহবিলের জন্য অর্থ সংগ্রহ করত। এছাড়া তারা জেএমবির বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করত বলেও অভিযোগ আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১২১৮ ঘ.