২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক জনের কারাদণ্ড

মেয়াদোত্তীর্ণ এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি মালিক এম এ মনসুরের(৫২) ছয় মাসের কারাদণ্ড হয়েছে। মনছুর দণি হালিশহরের বন্দরটিলা এলাকার মেসার্স হেলাল মেডিকোর মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:42 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মেয়াদোত্তীর্ণ এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি মালিক এম এ মনসুরের(৫২) ছয় মাসের কারাদণ্ড হয়েছে। মনছুর দণি হালিশহরের বন্দরটিলা এলাকার মেসার্স হেলাল মেডিকোর মালিক। রোববার ভ্রাম্যমাণ আদালত মনছুরকে গ্রেপ্তার এবং ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এছাড়া আদালত ওই ফার্মেসির ড্রাগ লাইসেন্স বাতিলের জন্য ড্রাগ প্রশাসনকে নির্দেশও দিয়েছেন। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চোধুরী জানান, রোববার দুুপুরে গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। এখান থেকে ২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদোত্তীর্ণ হরমোন, এন্টিবায়োটিক, ডায়াবেটিসের ইনজেকশন, ট্যাবলেট ও ক্যাপসুলসহ বিভিন্ন রোগের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ওই ফার্মেসিতে সরকারি হাসপাতালের ওষুধও পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি/এমআই/২২৩৯ ঘ.