২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সিএনজি চালক খুন

ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজ কুঞ্জরা এলাকায় সিএনজি অটো রিকশাচালক ইউসুফকে (২৫) হত্যা করেছে ছিনতাইকারীরা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন ইকবাল হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ফেনী, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজ কুঞ্জরা এলাকায় সিএনজি অটো রিকশাচালক ইউসুফকে (২৫) হত্যা করেছে ছিনতাইকারীরা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন ইকবাল হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহাম্মদ চৌধুরী জানান, শনিবার রাত ১১টার দিকে যাত্রীবেশী ছিনতাইকারীরা ফেনী শহরের রাজাঝী দিঘী এলাকা থেকে অটো রিকশাটি ভাড়া করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজ কুঞ্জরা এলাকায় ছিনতাইকারীরা অটো রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালালে ইউছুপ বাধা দেয়। ওই সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাতে ইউসুফকে হত্যা করে। ওই সময় এলাকাবাসী ধাওয়া করে ইকবালকে আটক করে। সে ফেনী শহরতলীর মধুপুরের আবুল খায়েরের ছেলে। বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৩ ঘ.