২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে জড়িয়ে প্রকাশিত খবর মিথ্যা, ভিত্তিহীন: আওয়ামী লীগ

শেখ হাসিনাকে জড়িয়ে রিমান্ডে থাকা নেতাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর মিথ্যা ও ভিত্তিহীন অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান রোববার এক বিবৃতিতে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। ফলে এ বিষয়ক তথ্য সংবাদমাধ্যমেরও জানার কথা নয়। এমনকি জেএমবির শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদের কথা দেশবাসী জানতে চাইলেও তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- শেখ হাসিনাকে জড়িয়ে রিমান্ডে থাকা নেতাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর মিথ্যা ও ভিত্তিহীন অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান রোববার এক বিবৃতিতে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। ফলে এ বিষয়ক তথ্য সংবাদমাধ্যমেরও জানার কথা নয়। এমনকি জেএমবির শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদের কথা দেশবাসী জানতে চাইলেও তা জানা যায়নি। বিবৃতিতে গুজবের ওপর ভিত্তি করে কোনও সংবাদ না প্রকাশের জন্য সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করা হয়। পাশাপাশি প্রকাশিত ওই সব খবরের সূত্র জানানোরও আহ্বান জানানো হয়। আবদুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম ও আবদুল আউয়াল মিন্টুর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্রে শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন জিল্লুর রহমান। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক জনমতের চাপে শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়ে মহল বিশেষ এখন তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তবে জনগণ তা কোনভাবেই মেনে নেবে না। জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। দলের ব্যয় বহনে প্রতিটি কর্মীই সহায়তা করে থাকে। আর শুভানুধ্যায়ী ও কর্মীদের এ সহযোগিতাকে কোনভাবেই চাঁদাবাজি বলা যায় না। তিনি দাবি করেন, এভাবে অনুদানের মাধ্যমে বিদেশের রাজনৈতিক দলগুলোও পরিচালিত হয়। জিল্লুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে অন্য কারও তুলনা হয় না। অন্যের দুর্নীতির সঙ্গে ভারসাম্য রাখতে শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস কোনভাবেই ন্যায়নিষ্ঠ নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/এমএইচবি/২২০৩ ঘ.