কুষ্টিয়া, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়ি থেকে শনিবার ভোররাতে পুলিশ পাঁচটি ককটেল উদ্ধার করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, পুলিশ ভোররাতে গোবরপাড়া গ্রামের জনৈক কায়েস উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাট্রিনের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে।
সেগুলো নিষ্ক্রিয় করার জন্য বালতির পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। বাড়িতে লোকজন না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২৫৬ ঘ.
bdnews24