নির্বাচনে স্টিলের ব্যালট বাক্স ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত
আগামী সংসদ নির্বাচনে স্টিলের তৈরি ব্যালট বাক্স ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম--কে এ তথ্য জানিয়েছেন। স্টিলের তৈরি সনাতনী অস্বচ্ছ, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত স্বচ্ছ এবং সেনাবাহিনীর প্রস্তাবিত অর্ধ স্বচ্ছ -- এ তিন ধরনের ব্যালট বাক্সের কথা মাথায় রেখেই ব্যয় সাশ্রয় ও সময়ের বিবেচনায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 Jun 2007, 06:19 AM
Updated :
07 Jul 2022, 04:36 PM