সিলেট, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওয়ার্ড কমিশনার মো. মখলিছুর রহমান কামরানকে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এ মনোনয়ন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার রাতে মেয়র বদর উদ্দিন কামরানকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। কারাগারে নেওয়ার আগে সিলেট কোতোয়ালি থানায় থাকাকালে তিনি ওই মনোনয়ন দিয়ে যান বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আজিজুর রহমান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র নিয়মানুযায়ী মনোনয়ন দিয়েছেন; আমরা অনুমোদনের জন্য তা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
মো. মখলিছুর রহমান কামরান সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24