২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৈখোলা থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে বিডিআর। তাদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৈখোলা থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে বিডিআর। তাদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এরা হলেন, শশীদল গ্রামের সোহাদ মিয়া (২২) ও বায়েকের জয়দেবপুরের আবুল কালাম (২৫)। এলাকাবাসী জানান, কসবার সালদা নদী স্টেশন মার্কেটের দোকান থেকে রাতে বাড়ি ফিরছিলেন সীমান্তবর্তী জয়দেবপুর গ্রামের রবিউল ও তানভির। কৈখোলায় পৌঁছামাত্র সশস্ত্র ডাকাতরা তাদের পথরোধ টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে একটি দেশীয় বন্দুকসহ দুজনকে আটক করে। পরে তাদের বিডিআর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৫৪১ ঘ.