২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের নিয়ে জিয়ার কবরে খালেদার শ্রদ্ধার্ঘ্য

সারা দেশে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়া বুধবার বিএনপি দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির--র্গীজায় বিশেষ প্রার্থনা ও এতিমখানায় খাবার সরবারহ করে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন ও জিয়ার স্ত্রী খালেদা জিয়া সকালের দিকে প্রতিষ্ঠাতার কবরে পুস্পস্তক অর্পণ করার সময়ে অর্ধশতাধিক সিনিয়র নেতা ছাড়া দলীয় কর্মীদের উপস্থিতি ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 05:54 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সারা দেশে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়া বুধবার বিএনপি দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির--র্গীজায় বিশেষ প্রার্থনা ও এতিমখানায় খাবার সরবারহ করে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন ও জিয়ার স্ত্রী খালেদা জিয়া সকালের দিকে প্রতিষ্ঠাতার কবরে পুস্পস্তক অর্পণ করার সময়ে অর্ধশতাধিক সিনিয়র নেতা ছাড়া দলীয় কর্মীদের উপস্থিতি ছিল না। তবে রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ছিল। সকাল ৮টায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ও সোয়া আটটায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জিয়াউর রহমান কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একটি চৌকস দল বিউগলের সুরে সাবেক রাষ্ট্রপতির প্রতি সামরিক কায়দায় শ্রদ্ধা জানায়। এরপর স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পর্যায়ক্রমে জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সরকারি কর্মসূচির পর সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করেন। এ সময় দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, দলের স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গণি, এম শামসুল ইসলাম, লে. জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারী জাহান, এম কে আনোয়ার, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম, মেজর জেনারেল (অব,) জেড এ খান, আবুদল হাকিম, যুগ্মমহাসচিব সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের নগর সভাপতি সাদেক হোসেন খোকা, সাবেক সাংসদ মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুস সালাম পিন্টু, রিজভী আহমেদ, আলী নেওয়াজ মো. খৈয়াম, মফিুকল হাসান তৃপ্তি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সিরাজুল ইসলাম সেলিম, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলালসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবারই প্রথম খালেদা জিয়া ছাড়া পরিবারের অন্য সদস্যরা কেউ জিয়ার কবরে ফুল দিতে যাননি। খালেদা জিয়া কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিলে অংশ নেন। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের উপস্থিত ছিলেন। সা