বাগেরহাট, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মোড়েলগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে বিরোধ মেটাতে গিয়ে খুন হয়েছেন ইসমাইল হাওলাদার (৮৫)।
এলাকা সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া গ্রামে অর্থ লেনদেন নিয়ে শ্যালক--শ্যালিকার বিরোধ মেটাতে যান ইসমাইল হাওলাদার। কিন্তু তার সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় ুব্ধ শ্যালক আমির শেখ ও তার সহযোগীরা তাকে এলোপাথারি কোপায়। একই সময় হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর জখম হয় ইসমাইলের স্ত্রী হালিমা বেগম (৭২), ছেলে শহিদুল ইসলাম (৪০), তার স্ত্রী বকুল (৩২) এবং ও অপর ছেলে মহিদুল ইসলাম (৩৫) এবং তার স্ত্রী চম্পা বেগম (২০)।
গুরুতর আহত ইসমাইলকে প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে গভীর রাতে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোররাতে সদর হাসপাতালেই তার মৃত্যু হয়। দুপুরে লাশের ময়না তদন্ত হয়েছে।
অপর আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, রাতেই মোড়েলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে তিনি গুরুতর আহত ইসমাঈল ও তার ছেলে শহিদুলের সঙ্গে কথা বলেন। তারা হামলাকারী ১৪ জনের নাম জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনও মামলা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২০ ঘ.
bdnews24