২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বন সংরকের বাসায় পাওয়া গেছে এক কোটি টাকা

রাজধানীর উত্তরায় বনবিথী কমপ্লেক্সে প্রধান বন সংরক মো. ওসমান গণির বাসায় মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকাসহ বেশ কিছু বিদেশি মুদ্রা ও ১০০ ভরি স্বর্নালংকার জব্দ করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---রাজধানীর উত্তরায় বনবিথী কমপ্লেক্সে প্রধান বন সংরক মো. ওসমান গণির বাসায় মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকাসহ বেশ কিছু বিদেশি মুদ্রা ও ১০০ ভরি স্বর্নালংকার জব্দ করেছে যৌথবাহিনী। রাত আটটায় উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওসমান গণির বাসায় সকাল থেকে অভিযান চলছে এবং এখন পর্যন্ত ৯৯ লাখ ৮৯ হাজার ৬০০ বাংলাদেশি টাকা, ১৩০০ ইউএস ডলার, ৩০০০ মালয়েশিয়ান রিংগিত ও ১০০ ভরিরও বেশি স্বর্ণালংকার পাওয়া গেছে। তিনি জানান সকাল ১১টায় অভিযান শুরু হয়েছে। যৌথবাহিনীর সঙ্গে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও অভিযানে অংশ নিয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম জানান, ওসমান গণির বিছানার তোশক, বালিশ, চালের ড্রাম, স্টোররুমে রাখা ট্রাঙ্ক ও স্টিল আলমারির চোরাকুঠুরীতে এই সব টাকা ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। স্বর্ণালংকারগুলো পাওয়া যায় স্টোররুমে স্তুপ করে রাখা খবরের কাগজের আড়ালে পুটুলি করা অবস্থায় । তিনি জানান, অভিযান ওসমান গণি বাসাতেই আছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, পাসপোর্ট ও দুর্নীতি দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এএফ/এমএইচবি/২১৩৯ ঘ.